আর্কাইভ
লগইন
হোম
বাংলাদেশ ফুটবল ফেডারেশন
সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন দলকে পুরস্কৃত করলো ডিএনসিসি
সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে দেশের মুখ উজ্জ্বল করা বাংলাদেশ দলকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। হাতিরঝিলে বাফুফের সংবর্ধনা অনুষ্ঠানে ঘোষণার ১৮ দিন পর আজ সিটি কর্পোরেশন কার্যালয়ে খেলোয়াড়দের হাতে তুলে দেওয়া হয়েছে আর্থিক পুরস্কার। ২৩ সদস্যের স্কোয়াডের প্রতিটি খেলোয়াড়কে ডিএনসিসির পক্ষ থেকে ৫০,০০০ টাকার চেক ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়েছে। তবে অনুষ্ঠানে সবাই উপস্থিত থাকতে পারেননি। স্কোয়াডে থাকা ৩ জন প্রবাসী ফুটবলারের চেক তাদের পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। এছাড়া এসএসসি পরীক্ষার কারণে ৪ জন খেলোয়াড় অনুপস্থিত থাকায় তাদের পুরস্কার গ্রহণ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)
2026-04-22
বাহরাইনে আন্তর্জাতিক প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল
বাহরাইনে আন্তর্জাতিক প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল
2025-07-24
এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ ২০২৬ বাছাইপর্বের পূর্বে ২টি আন্তর্জাতিক প্রস্তুতি ম্যাচ খেলবে ছেলেদের বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল। আগামী ১৮ ও ২২ আগস্ট বাহরাইনে অনুষ্ঠিতব্য এই ম্যাচগুলোতে প্রতিপক্ষ হবে স্বাগতিক বাহরাইন অনূর্ধ্ব-২৩ দল। গতকাল মঙ্গলবার (২৩ জুলাই) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ন্যাশনাল টিমস কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাফুফে সভাপতি ও ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান তাবিথ আউয়াল। সভায় উপস্থিত ছিলেন কমিটির ডেপুটি চেয়ারম্যান ও সিনিয়র সহ-সভাপতি মো. ইমরুল হাসান, সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার এবং অন্যান্য সদস্যরা।
কোচ নিয়ে বিপাকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন
কোচ নিয়ে বিপাকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন
2025-07-13
এএফসি অনূর্ধ্ব-২৩ বাছাই টুর্নামেন্টের জন্য শীঘ্রই প্রস্তুতি শুরু করতে যাচ্ছে ভারত। কিন্তু বাংলাদেশ এখনো কোচই ঠিক করতে পারেনি। গতকাল শনিবার (১২ জুলাই) জাতীয় দল কমিটির সভায় এ সংক্রান্ত অন্যতম এজেন্ডা থাকলেও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এখনো অ-২৩ দলের কোচ নিয়ে সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ফিফা উইন্ডো রয়েছে। ঐ সময় জাতীয় দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা সিনিয়র দল নিয়ে ব্যস্ত থাকবেন। ফলে দেশি কেউ অথবা নতুন কোনো বিদেশি কোচ নিতে হবে। এএফসি অ-২৩ দলের প্রধান কোচ হতে এএফসি প্রো লাইসেন্স প্রয়োজন। দেশিদের মধ্যে এই সনদ রয়েছে মারুফুল হক, সাইফুল বারী, জুলফিকার মাহমুদ, মাসুদ পারভেজ কায়সার ও জাকারিয়া বাবুর। এই ৫ জনের মধ্যে ২-৩ জন অ-২৩ দলের দায়িত্ব নিতে ইচ্ছুক নন। তাই কোচ নিয়ে খানিকটা বিপাকে পড়েছে বাফুফে।