ঢাকা-৮ আসনে মাত্র ৯ ভোট পেলেন মেঘনা আলম
এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে বেসরকারি ফলাফলে ৩টি কেন্দ্রে ৯টি ভোট পেয়েছেন গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী মেঘনা আলম। মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রে ৭ ভোট, কমলাপুর শেরে বাংলা রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে শূন্য (০) ভোট এবং শান্তিবাগ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২টি ভোট পেয়েছেন তিনি।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ৩টি আসনে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এমন চিত্র দেখা যায়।