আর্কাইভ
লগইন
হোম
জাতীয় প্রেসক্লাব
ঢাকায় জামায়াতের বৈশাখী শোভাযাত্রা
১৪৩৩ বাংলা নববর্ষকে বরণ করে নিতে আজ বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজধানী ঢাকায় বৈশাখী শোভাযাত্রার আয়োজন করেছে। গতকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) দেশীয় সাংস্কৃতিক সংসদের ব্যানারে এই শোভাযাত্রাটি করা হয়। এটি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে রমনা পার্কে গিয়ে শেষ হয়। নারী, শিশুসহ বিভিন্ন বয়সের ও পেশার মানুষ অংশ নেন এই শোভাযাত্রায়। দেশীয় সংস্কৃতির নানা উপাদান যেমন, মাছ ধরার পলো, ঢেঁকি, খেওয়া জাল ও কুলার উপস্থিতি ছিল এতে। বাঙালিয়ানার সাজ-পোশাকে চোখে পড়ার মতো উপস্থিতি ছিল শিশুদের। দেশাত্মবোধক, জারি, সারি ও ভাটিয়ালি গানে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
2026-04-15
সচিবালয়ের উত্তর গেইটে জুলাইযোদ্ধাদের অবস্থান
সচিবালয়ের উত্তর গেইটে জুলাইযোদ্ধাদের অবস্থান
2025-10-13
জুলাইযোদ্ধারা জুলাই ঘোষণাপত্র সংশোধন ও সংযোজনের দাবিতে জাতীয় প্রেস ক্লাব সংলগ্ন সচিবালয়ের উত্তর গেইটে অবস্থান নিয়েছেন। আজ সোমবার (১৩ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে জুলাইযোদ্ধারা সচিবালয়ের উত্তর গেইট দিয়ে সচিবালয়ের ভেতরে প্রবেশ করতে চাইলে পুলিশ তাদের বাধা দিয়েছে বলে জানা গেছে। তাদের অবস্থান ঘিরে শতাধিক পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে। জুলাইযোদ্ধা সংসদ নামক সংগঠনের ব্যানারে দেশের বিভিন্ন জায়গায় থেকে অনেক জুলাইযোদ্ধা এখানে এসে উপস্থিত হয়েছেন। এই সময় তারা বিক্ষোভ মিছিল করেছেন। এতে তারা ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’ স্লোগান দিতে দেখা গেছে।