কালিয়াকৈর গ্রিডে ত্রুটি, সাটুরিয়ায় বিদ্যুৎ সংকটে ৪৭ হাজার গ্রাহক
গাজীপুরের কালিয়াকৈর জাতীয় গ্রিডে যান্ত্রিক ত্রুটির কারণে মানিকগঞ্জের সাটুরিয়াসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহে বড় ধরনের বিঘ্ন দেখা দিয়েছে। সাটুরিয়া সাবস্টেশনের প্রায় ৪৭ হাজার গ্রাহকের জন্য প্রয়োজন ১২ মেগাওয়াট বিদ্যুৎ, তবে বর্তমানে মাত্র দুই মেগাওয়াট সরবরাহ পাওয়া যাচ্ছে। ফলে প্রায় ২০ শতাংশ গ্রাহককে পালাক্রমে বিদ্যুৎ দেওয়া সম্ভব হচ্ছে এবং বাকি প্রায় ৮০ শতাংশ গ্রাহক বিদ্যুৎ সুবিধার বাইরে রয়েছেন।