আর্কাইভ
লগইন
হোম
আইসিসি
আইসিসির শাস্তি পেলেন দুই বাংলাদেশি নারী ক্রিকেটার
রাজশাহীতে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আচরণবিধি লঙ্ঘনের দায়ে বাংলাদেশ নারী দলের দুই ক্রিকেটার নাহিদা আক্তার ও শারমিন সুলতানা শাস্তির মুখে পড়েছেন। দুইজনেরই ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে এবং পাশাপাশি প্রত্যেককে একটি করে ডিমেরিট পয়েন্ট দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। আইসিসির লেভেল-১ আচরণবিধির আলাদা দুটি ধারা ভাঙার কারণে এই শাস্তি দেওয়া হয়। গত ২৪ মাসে এটি তাদের প্রথম অপরাধ হওয়ায় অতিরিক্ত কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি।
2026-04-25
আইসিসির প্রস্তাব প্রত্যাখ্যান করলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল
আইসিসির প্রস্তাব প্রত্যাখ্যান করলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল
2026-02-14
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল গতকাল শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দেশে ফিরেছেন। বিদেশে অফিসিয়াল দায়িত্ব শেষ করে তিনি ঢাকায় ফেরেন। তিনি কলম্বোতে ভারত–পাকিস্তান ম্যাচ দেখতে যাননি। আইসিসি পুরুষ টি–টোয়েন্টি বিশ্বকাপে কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে ভারত–পাকিস্তান ম্যাচের জন্য তাকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছিল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল চেয়েছিল তিনি যেন এই ম্যাচে উপস্থিত থাকেন। তবে আগে থেকে নির্ধারিত সূচি অনুযায়ী তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নেন। জানা গেছে, বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়ার বিষয়টি তার না যাওয়ার সঙ্গে সম্পর্কিত। এই কারণে তিনি সরাসরি কলম্বো না গিয়ে ঢাকায় ফিরে আসেন। দেশে ফেরার আগে তিনি কুয়েতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায় অংশ নেন।
সর্বনাশের হাত থেকে আইসিসিকে বাঁচালো বাংলাদেশ
সর্বনাশের হাত থেকে আইসিসিকে বাঁচালো বাংলাদেশ
2026-02-10
বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি যখন ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে চরম আর্থিক ও প্রশাসনিক বিপর্যয়ের মুখে, ঠিক তখনই ত্রাতা হয়ে এল বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর সবচেয়ে হাই-ভোল্টেজ ম্যাচটি পণ্ড হওয়ার হাত থেকে রক্ষা পেল বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কূটনৈতিক হস্তক্ষেপে। এই অবদানের পুরস্কার হিসেবে আইসিসি বাংলাদেশকে বড় ধরনের ‘উপহার’ দেওয়ারও ঘোষণা দিয়েছে। নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ ক্রিকেট দল ভারতে খেলতে যেতে অস্বীকৃতি জানালে আইসিসি কঠোর অবস্থান নেয় এবং বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে।