আর্কাইভ
লগইন
হোম
আওয়ামী লীগ
জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী
তেজগাঁও থানায় দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার হওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম জামিন পেয়েছেন। আজ বুধবার (২২ এপ্রিল) দুপুর ১২টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার শিরিন আক্তার তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। এর পূর্বে গত মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৮টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান তার জামিন মন্জুর করেন।
2026-04-22
জুলাই-আগস্টে হত্যাযজ্ঞের মামলা: কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
জুলাই-আগস্টে হত্যাযজ্ঞের মামলা: কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
2025-12-18
চব্বিশের জুলাই-আগস্টের হত্যাযজ্ঞের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে তাদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারের নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওবায়দুল কাদের ছাড়া অন্যান্য আসামিরা হলেন— আওয়ামী লীগ নেতা বাহাউদ্দীন নাসিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলি আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ও ছাত্রলীগের সভাপতি সাদ্দাম ও সম্পাদক শেখ ওয়ালি হাসান ইনান।
একটি গোষ্ঠী ধর্মের নামে দেশে বিভাজনের পথ সৃষ্টি করতে চায়: মির্জা ফখরুল
একটি গোষ্ঠী ধর্মের নামে দেশে বিভাজনের পথ সৃষ্টি করতে চায়: মির্জা ফখরুল
2025-12-07
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা ধর্মভীরু মানুষ, কিন্তু ধর্ম দিয়ে রাষ্ট্র বিভাজনে বিশ্বাস করি না। তবে একটি গোষ্ঠী ধর্মের নামে দেশে বিভাজনের পথ সৃষ্টি করতে চায়। আজ রোববার (০৭ ডিসেম্বর) কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে দলটির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির উদ্বোধনকালে এই কথা বলেন তিনি। তিনি বলেন, ১৫ বছর পর দেশে গণতন্ত্র ফিরে আসার সুযোগ সৃষ্টি হয়েছে। কিন্তু সেই পথেও অনেক বাধা আসছে। বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চলছে। সাইবারওয়ারে সজাগ থাকতে হবে। একমাত্র বিএনপিই দেশকে সামনের দিকে নিয়ে যাবে। এই সময় আওয়ামী লীগের আমলে ধ্বংস হওয়া প্রতিষ্ঠানগুলোকে নতুন করে গড়ে তুলতে হবে বলেও মন্তব্য করেন তিনি।