আর্কাইভ
লগইন
হোম
আফরান নিশো
কেয়া পায়েল কাঁদতে কাঁদতে অভিনয়কে বিদায় জানাতে চেয়েছিলেন!
এই তো মাত্র ৬ বছর পূর্বে প্রথমবার টিভি নাটকে অভিনয় করেছিলেন কেয়া পায়েল। ‘একটাই আমার তুমি’ শিরোনামের সে নাটকে ১০ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিল তিনি। যদিও ক্যারিয়ারের প্রথম নাটকে আফরান নিশোর বিপরীতে অভিনয় করতে গিয়ে তিনি উপলব্ধি করেছিলেন, অভিনয় তার জন্য নয়। অভিনয়ের জন্য অনেক কষ্ট করতে হয়, সবকিছু ভুলে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করতে হয়। অভিজ্ঞতা না থাকায় হাল ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে কেয়া পায়েল প্রতিশ্রুতি করেছিলেন নিজের কাছে, ‘আর কখনো অভিনয় নয়’।
2026-04-18
‘দম’ সিনেমা মুক্তির পর নিজেকে পাক্কা অভিনেত্রী বলবেন পূজা চেরী
‘দম’ সিনেমা মুক্তির পর নিজেকে পাক্কা অভিনেত্রী বলবেন পূজা চেরী
2025-10-30
সামনে ঈদুল ফিতরের সিনেমা ‘দম’-এর মহরত অনুষ্ঠান হয়ে গেল। গতকাল বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর গুলশান শুটিং ক্লাবে এই মহরত অনুষ্ঠিত হয়। এই সময় সিনেমা কলাকুশলীরা অংশ নেন। মহরত অনুষ্ঠানে ছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী, আফরান নিশো, অভিনেত্রী পূজা চেরী প্রমুখ। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমা ‘দম’। এই সিনেমার গল্পটি সার্ভাইভাল ঘরানার। এটি পরিচালনা করছেন ঢালিউডের জনপ্রিয় নির্মাতা রেদওয়ান রনি। শিগগিরই শুরু হবে সিনেমা 'দম'-এর শুটিং। আগামী ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা।
টংদোকানের চা খুব এনজয় করি: আফরান নিশো
টংদোকানের চা খুব এনজয় করি: আফরান নিশো
2025-09-01
বর্তমানে ছোটপর্দার পর বড়পর্দায় দাপট দেখাচ্ছেন অভিনেতা আফরান নিশো। সিনেমা আর সিরিজ নিয়ে তাই ব্যস্ত সময় পার করছেন এই অভিনেতা। ভিকি জাহেদের সিরিজ ‘আকা’ মুক্তির অপেক্ষায়। তার আগেই প্রযোজনা সংস্থা আলফা-আইয়ের ফেসবুক পেজে এক ভিডিও সাক্ষাৎকার দিয়েছেন জনপ্রিয় এই অভিনেতা। অভিনয়ের পাশাপাশি কীভাবে তার সময় কাটে আর টংদোকানের চায়ের কেমন মজা সেই কথাও বলেছেন নিশো। এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের সৌজন্যে ৭ পর্বের সিরিজ ‘আকা’ হইচইয়ে মুক্তি পাচ্ছে আগামী ০৪ সেপ্টেম্বর। এছাড়াও রেদওয়ান রনির ‘দম’ সিনেমার শুটিংও শুরু করবেন তিনি।
তাসনিয়া ফারিণ শাকিবের সিনেমায় সুযোগ চাইলেন
তাসনিয়া ফারিণ শাকিবের সিনেমায় সুযোগ চাইলেন
2025-05-26
তাসনিয়া ফারিণ ঢালিউড সুপারস্টার শাকিব খানের সামনের কোনো সিনেমায় অভিনয়ের সুযোগ চাইলেন। সম্প্রতি এক পুরস্কারের মঞ্চে দাঁড়িয়ে উপস্থাপনার ফাঁকে শাকিবকে পেয়ে খুনসুটির ছলে এই আবদান করেন ফারিণ। মঞ্চে আফরান নিশো ও ফারিণ দুই জন উপস্থাপনা করছিলেন। তখন শাকিবকে পেয়ে মজা করে ফারিণ বলেন, ভাইয়া আপনি অনেক সিনেমা করছেন। আমারও একটা সিনেমা আসছে সামনে। ইধিকা তো আছেই, কিন্তু প্লিজ আপনার নেক্সট সিনেমায় আমি কি অডিশন দিতে পারি? এমন সময় পাশ থেকে ফারিণকে উদ্দেশ্য করে নিশো বলেন, তাই না? এখন তাকে দেখে কাজ করতে হবে? নিশোকে জবাবে ফারিণের উত্তর, ওমা! শাকিব খানের সঙ্গে সবারই কাজের স্বপ্ন থাকে। তোমার সঙ্গে কাজ করা কি থাকে কারও স্বপ্ন?