হোম
ইসরায়েল
ইসরায়েল আরও ৩০ ফিলিস্তিনির লাশ হস্তান্তর করলো
ইসরায়েল আরও ৩০ ফিলিস্তিনির লাশ হস্তান্তর করলো
2025-10-23
বর্তমান যুদ্ধবিরতি চুক্তির অধীনে ইসরায়েল আরও ৩০ জন ফিলিস্তিনির লাশ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করেছে। গতকাল বুধবার (২২ অক্টোবর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রসের মাধ্যমে এই লাশগুলো হস্তান্তর করা হয়। খবর আল জাজিরা ও আনাদোলু এজেন্সির গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, কয়েকটি লাশে নির্যাতনের সুস্পষ্ট চিহ্ন দেখা গেছে। মন্ত্রণালয় জানিয়েছে, চলতি মাসের ১৪ তারিখ থেকে ইসরায়েল মোট ১৯৫ জন ফিলিস্তিনির লাশ ফেরত দিয়েছে, এর মধ্যে ৫৭টি লাশ শনাক্ত করা সম্ভব হয়েছে। ইসরায়েলের বছরের পর বছর ধরে চলা অবরোধ এবং গাজার পরীক্ষাগারগুলো ধ্বংস হওয়ার কারণে ফরেনসিক পরীক্ষা করা অসম্ভব হয়ে পড়ায় পরিবারগুলো বাকি থাকা শারীরিক চিহ্ন বা পোশাকের ওপর ভিত্তি করে তাদের স্বজনদের শনাক্ত করার চেষ্টা করছে।
 ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে ৯৭ ফিলিস্তিনিকে হত্যা করেছে
ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে ৯৭ ফিলিস্তিনিকে হত্যা করেছে
2025-10-20
গাজায় কার্যকর যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি সেনাবাহিনী হামলা চালিয়ে অন্তত ৯৭ ফিলিস্তিনিকে হত্যা ও ২৩০ জন আহত করেছে বলে জানিয়েছে গাজা সরকার। গতকাল রোববার (১৯ অক্টোবর) এক বিবৃতিতে তারা জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকরের পর ইসরায়েল কর্তৃক ২১টি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। খবর আনাদোলু এজেন্সির। গাজা সরকারের মিডিয়া উইং এক বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে ইসরায়েলি দখলদার বাহিনী ৮০টি প্রমাণিত লঙ্ঘন করেছে। সবগুলোই আন্তর্জাতিক মানবাধিকার আইনের চরম লঙ্ঘন। এসবের মধ্যে ছিল বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে গুলি, গোলাবর্ষণ, ইচ্ছাকৃত টার্গেট হামলা, ‘আগুনের বেল্ট’ তৈরি এবং সাধারণ মানুষকে আটক করা। গাজা সরকারের দাবি, এসব হামলায় ইসরায়েলি বাহিনী ব্যবহার করেছে সাঁজোয়া যান, আবাসিক এলাকার প্রান্তে অবস্থানরত ট্যাংক, দূরনিয়ন্ত্রিত টার্গেটিং সিস্টেমসমৃদ্ধ ইলেকট্রনিক ক্রেন, যুদ্ধবিমান এবং কোয়াডকপ্টার ড্রোন। বিবৃতিতে আরও বলা হয়, গাজা উপত্যকার সব জেলাতেই এসব হামলার ঘটনা ঘটেছে, যা প্রমাণ করে দখলদার বাহিনী যুদ্ধবিরতি মানছে না বরং আমাদের জনগণের বিরুদ্ধে হত্যাযজ্ঞ ও সন্ত্রাসের নীতি চালিয়ে যাচ্ছে। গাজা সরকার ইসরায়েলি সেনাবাহিনীকে এসব লঙ্ঘনের জন্য সম্পূর্ণভাবে দায়ী করেছে এবং জাতিসংঘ ও যুদ্ধবিরতি চুক্তির গ্যারান্টর দেশগুলোকে দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে।
উত্তাল ইংল্যান্ড: ইসরায়েলি ক্লাব সমর্থকদের মাঠে প্রবেশ নিষিদ্ধ
উত্তাল ইংল্যান্ড: ইসরায়েলি ক্লাব সমর্থকদের মাঠে প্রবেশ নিষিদ্ধ
2025-10-18
আগামী মাসে নিরাপত্তা উদ্বেগের কারণে যুক্তরাজ্যে অ্যাস্টন ভিলার বিপক্ষে ইউরোপা লিগের ম্যাচে ইসরায়েলি ক্লাব ম্যাকাবি তেল আবিবের সমর্থকদের মাঠে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইংলিশ ক্লাবটির এই ঘোষণার পর থেকে বিষয়টি নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী থেকে শুরু করে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী পর্যন্ত অনেকেই সিদ্ধান্তটির কড়া সমালোচনা করেছেন। বার্মিংহামের ভিলা পার্কে ম্যাচটির নিরাপত্তা সার্টিফিকেট প্রদানকারী সংস্থা ‘সেফটি অ্যাডভাইজরি গ্রুপ’ (এসএজি) অ্যাস্টন ভিলাকে জানায় যে, ম্যাকাবি তেল আবিবের সমর্থকদের স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এক বিবৃতিতে অ্যাস্টন ভিলা জানায়, ‘সেফটি অ্যাডভাইজরি গ্রুপের নির্দেশনা অনুযায়ী, আগামী ০৬ নভেম্বর ম্যাকাবি তেল আবিবের বিপক্ষে উয়েফা ইউরোপা লিগের ম্যাচে সফরকারী দলের কোনো সমর্থককে মাঠে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।’