আর্কাইভ
লগইন
হোম
উত্তর সিটি করপোরেশন
সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন দলকে পুরস্কৃত করলো ডিএনসিসি
সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে দেশের মুখ উজ্জ্বল করা বাংলাদেশ দলকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। হাতিরঝিলে বাফুফের সংবর্ধনা অনুষ্ঠানে ঘোষণার ১৮ দিন পর আজ সিটি কর্পোরেশন কার্যালয়ে খেলোয়াড়দের হাতে তুলে দেওয়া হয়েছে আর্থিক পুরস্কার। ২৩ সদস্যের স্কোয়াডের প্রতিটি খেলোয়াড়কে ডিএনসিসির পক্ষ থেকে ৫০,০০০ টাকার চেক ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়েছে। তবে অনুষ্ঠানে সবাই উপস্থিত থাকতে পারেননি। স্কোয়াডে থাকা ৩ জন প্রবাসী ফুটবলারের চেক তাদের পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। এছাড়া এসএসসি পরীক্ষার কারণে ৪ জন খেলোয়াড় অনুপস্থিত থাকায় তাদের পুরস্কার গ্রহণ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)
2026-04-22
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪২৯
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪২৯
2025-07-21
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি এবং একই সময়ে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪২৯ জন। গতকাল রোববার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩৩ জন, চট্রগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৬ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৫ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৮ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬ জন রয়েছেন। ২৪ ঘণ্টায় ৪১১ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ যাবত মোট ১৫,৮৯৪ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।