আর্কাইভ
লগইন
হোম
খাগড়াছড়ি
আজ বিশ্ব ম্যালেরিয়া দিবস, উচ্চ ঝুঁকিতে দেশের ১৩ জেলা
আবহাওয়ার অস্বাভাবিক পরিবর্তনের প্রভাবে দেশে মশার উপদ্রব বেড়ে যাচ্ছে, আর এর সঙ্গে বাড়ছে ম্যালেরিয়াসহ মশাবাহিত রোগের ঝুঁকি। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ, এই ৩ মাসে অ্যানোফিলিস মশার কামড়ে ৪৬০ জন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন। গড়ে মাসে ১৫৩ জন এবং প্রতিদিন ৫ জনের বেশি মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছেন। স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির তথ্য অনুযায়ী, বর্তমানে বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজারসহ দেশের ১৩টি জেলা ম্যালেরিয়ার উচ্চ ঝুঁকিতে রয়েছে।
2026-04-25
প্রধান উপদেষ্টা অপ্রাসঙ্গিকভাবে ১০৪ সদস্য নিয়ে জাতিসংঘে পিকনিক করতে গেছেন: মেজর হাফিজ
প্রধান উপদেষ্টা অপ্রাসঙ্গিকভাবে ১০৪ সদস্য নিয়ে জাতিসংঘে পিকনিক করতে গেছেন: মেজর হাফিজ
2025-09-29
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন-প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অপ্রাসঙ্গিকভাবে ১০৪ সদস্য নিয়ে পিকনিক করতে জাতিসংঘে গেছেন। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযোদ্ধা প্রজন্মের আয়োজনে ‘জাতীয় সংসদ নির্বাচন বিকল্প নেই’ শীর্ষক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। হাফিজ উদ্দিন বলেন, সফলতা পান বা না পান, ব্যয় সংকোচন আগে করতে হবে। ১০৪ জনকে নিয়ে তিনি কেন জাতিসংঘে যাবেন? এটা বাংলাদেশের জনগণের দেওয়া অর্থের অপচয়। তিনি বলেন, প্রধান উপদেষ্টা মাঝখানে একটা সফরে গিয়েছিলেন, সেখানে ৫৪ জনের একটা বহর নিয়ে গিয়েছিলেন, সেটা এক্সেপ্টেবল। কিন্তু ১০৪ জনকে নিয়ে এইভাবে পিকনিক করতে যাওয়া বাংলাদেশের মতো দুর্বল অর্থনীতির দেশের জন্য মানানসই নয়।
সাজেকে আটকে পড়া পর্যটকরা খাগড়াছড়ি ছেড়ে গেছেন
সাজেকে আটকে পড়া পর্যটকরা খাগড়াছড়ি ছেড়ে গেছেন
2025-09-28
উদ্ভূত পরিস্থিতিতে সাজেকে আটকা পড়া পর্যটকরা খাগড়াছড়ি ছেড়ে গেছেন। গতকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে তারা নিজ নিজ গন্তব্যে ফিরে গেছেন। জানা যায়, গত শুক্রবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২,০০০ পর্যটক সাজেক ঘুরতে যান। গতকাল শনিবার তাদের খাগড়াছড়ি ফেরার কথা থাকলেও জেলায় সকল-সন্ধ্যা সড়ক অবরোধ ও সহিংস পরিস্থিতিতে নির্ধারিত সময়ে ফেরা হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নিরাপত্তায় সকালের দিকে সাজেক ছেড়ে এসে তারা দীঘিনালায় অবস্থান নেন। পরবর্তীতে রাত পরিস্থিতি অনুকূলে এলে রাত আনুমানিক ১০টার দিকে খাগড়াছড়ি শাপলা চত্বরে আসেন তারা।