আর্কাইভ
লগইন
হোম
গণঅভ্যুত্থান
মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার কোনো বিকল্প নেই। বর্তমান সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর। আজ শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনের তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
2026-04-25
‘জুলাই সনদ বাস্তবায়ন না হলে তরুণদের অপরাধীকরণ আদালত পর্যন্ত গড়াবে’: সামান্তা
‘জুলাই সনদ বাস্তবায়ন না হলে তরুণদের অপরাধীকরণ আদালত পর্যন্ত গড়াবে’: সামান্তা
2025-11-09
জুলাই সনদ বাস্তবায়িত না হলে গণঅভ্যত্থানে অংশ নেওয়া তরুণদের ক্রিমিনালাইজেশন বা অপরাধীকরণ আদালত পর্যন্ত গড়াবে বলে সতর্ক করে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। গতকাল শনিবার (০৮ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘নারীর কণ্ঠে জুলাই সনদের বাস্তবায়ন রূপরেখা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এই সতর্কবার্তা উচ্চারণ করেন। অনুষ্ঠানটির আয়োজন করে এনসিপির সহযোগী সংগঠন জাতীয় নারী শক্তি। সামান্তা শারমিন বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামো এখনো পুরোনো ক্ষমতাকেন্দ্রিক গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে। এই গোষ্ঠী চায় না এমন কোনো শক্তি মাঠে, কমিশনে বা সংসদে আসুক, যেই শক্তিটা আনপ্রেডিক্টেবল। আনপ্রেডিক্টেবল এই অর্থে যে, তাদের কন্ট্রোলের মধ্যে নয়। এই শক্তির সঙ্গে জড়িত বাংলাদেশের সুপার করপোরেট অলিগার্কস, প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠী, সিভিল ব্যুরোক্রেসি ও সামরিক শক্তির কিছু অংশ।’
জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশে যা যা আছে
জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশে যা যা আছে
2025-10-28
বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোর গভীর ও মৌলিক সংস্কার নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকার ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন’ পদ্ধতির চূড়ান্ত সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেছে জাতীয় ঐকমত্য কমিশন। আগামী সংসদ নিয়মিত কাজের পাশাপাশি প্রথম ২৭০ দিন (৯ মাস) সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে। গণভোটে পাশ হওয়া প্রস্তাবগুলো এ সময়ের মধ্যে সংবিধানে অন্তর্ভুক্ত করবে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে এমন সুপারিশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। সুপারিশে আরও বলা হয়েছে, ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ জারির মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থানে প্রকাশিত জনগণের সার্বভৌম ইচ্ছা ও অভিপ্রায়কে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সাংবিধানিক রূপ দেওয়ার পথ প্রশস্ত হবে।
জার্মানির বইমেলায় বাংলাদেশের স্টলে ৭১-২৪ ফুটে উঠেছে
জার্মানির বইমেলায় বাংলাদেশের স্টলে ৭১-২৪ ফুটে উঠেছে
2025-10-19
ইউরোপের দেশ জার্মানির ফ্রাঙ্কফুর্টে বিশ্বের সবচেয়ে বড় ও ঐতিহ্যবাহী আন্তর্জাতিক বইমেলায় অংশ নিয়েছে বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয়ের জাতীয় গ্রন্থকেন্দ্র। আর সেই স্টলে বাংলাদেশ ও পূর্ববঙ্গের মুসলমান ও বাঙালি জাতিসত্ত্বার হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য, ৭১ এর মহান মুক্তিযুদ্ধ আর ২৪ এর গণঅভ্যুত্থানের বই নজর কেড়েছে দেশি ও বিদেশি পাঠকের। গত বুধবার (১৫ অক্টোবর) শুরু হওয়া এই বইমেলা আজ ১৯ অক্টোবর রোববার (১৯ অক্টোবর) শেষ হচ্ছে। আয়োজকরা জানিয়েছেন, ৭৭তম আন্তর্জাতিক এই বইমেলায় বাংলাদেশসহ বিশ্বের ৪ হাজারেরও বেশি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছেন। আর দর্শক সংখ্যা ছিল ২ লাখের বেশি।