আর্কাইভ
লগইন
হোম
গাজীপুর
টঙ্গীতে বিদেশি পিস্তলসহ ২ জন গ্রেফতার
গাজীপুরে একটি বিদেশি পিস্তলসহ দুজনকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোর রাতে টঙ্গীর পাগার পাঠানপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এই সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। গ্রেফতাররা হলেন— টঙ্গীর পাগার পাঠানপাড়া এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে জসিম (৪০) ও লালমনিরহাট জেলা সদরের নয়া কুঠিরপাড়া গ্রামের মৃত নুর রহমানের ছেলে শরিফুল আলম আরিফ (৩২)।
2026-04-23
নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ-হত্যার ঘটনায় মূল আসামী নূরা গ্রেফতার
নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ-হত্যার ঘটনায় মূল আসামী নূরা গ্রেফতার
2026-02-28
নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে অপহরণের পর এক কিশোরীকে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নূর মোহাম্মদ ওরফে নূরাকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে গাজীপুরের মাওনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মাধবদী থানার ওসি কামাল হোসেন। গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় সদর উপজেলার মাধবদী থানার মহিষাশুড়া ইউনিয়নের বিলপাড় ও দড়িকান্দীর মধ্যবর্তী একটি সরিষাখেত থেকে ১৫ বছর বয়সি ঐ কিশোরীর লাশ উদ্ধার করা হয়। ধর্ষণের বিচার চাওয়ায় কিশোরীকে বাবার কাছ থেকে অপহরণের পর হত্যা করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় গত বৃহস্পতিবার রাতে ৯ জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরও ২-৩ জনকে আসামি করে মাধবদী থানায় মামলা করেন ঐ কিশোরীর মা।
গাজীপুরে স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে ফোন দিয়ে লাশ নিতে বললেন জামাতা
গাজীপুরে স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে ফোন দিয়ে লাশ নিতে বললেন জামাতা
2025-12-27
গাজীপুর মহানগরীর বাসন মেট্রো থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকায় মান্তুরা আক্তার সুমা (২৮) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে তার স্বামীর বিরুদ্ধে। স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে ফোন দিয়ে লাশ নিতে বলেন জালাল উদ্দিন দুলু নামে এক যুবক। গতকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) ঐ এলাকার রমিজ আলী ভিলার তৃতীয়তলায় এই হত্যাকাণ্ড ঘটে। নিহত সুমা ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার পূর্ব নড়াইল এলাকার মিরাজুল ইসলামের মেয়ে। তিনি স্থানীয় ‘ইউরো’ নামের একটি পোশাক কারখানায় চাকরি করতেন। অন্যদিকে, অভিযুক্ত স্বামী জালাল উদ্দিন দুলু (৩০) রংপুর জেলার বাসিন্দা। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
গাজীপুরের কালীগঞ্জে মদ্যপ বন্ধুর ছুরিকাঘাতে বাবুর্চি খুন
গাজীপুরের কালীগঞ্জে মদ্যপ বন্ধুর ছুরিকাঘাতে বাবুর্চি খুন
2025-12-24
গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার রাঙ্গামাটি এলাকায় ‘মদ্যপ’ বন্ধুর ছুরিকাঘাতে এক বাবুর্চি খুন হয়েছেন। নিহত সুমন কস্তা (৪৫) গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার রাঙ্গামাটি এলাকার মৃত সুকণ্ঠ কস্তার ছেলে। তিনি পেশায় বাবুর্চি ছিলেন। অভিযুক্ত নন্দন ডি কস্তা (৪৬) একই এলাকার গিলবার্ট ডি কস্তার ছেলে। সুমন কস্তা ও নন্দন ডি কস্তা পরস্পর বন্ধু ছিলেন। গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। পুলিশ ও এলাকাবাসী জানায়, কালীগঞ্জ উপজেলার রাঙ্গামাটি এলাকায় নন্দন ডি কস্তার বাড়িতে যান সুমন কস্তা। এই সময় তারা দুইজনে একসঙ্গে মদ্যপান করেন। মদ্যপানের এক পর্যায়ে দুই বন্ধুর মধ্যে কথা কাটাকাটি হয়। ঐসময় নন্দন ডি কস্তা ক্ষিপ্ত হয়ে সুমন কস্তাকে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই সুমন কস্তা মারা যান।