আর্কাইভ
লগইন
হোম
ঢাকা বিশ্ববিদ্যালয়
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বিএফইউজে-ডিইউজের নিন্দা
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতিসহ সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে। সংগঠন দুটির নেতারা অবিলম্বে এই হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান।
2026-04-25
ঢাবি’র আইবিএ-বিবিএর ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ
ঢাবি’র আইবিএ-বিবিএর ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ
2025-12-22
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)-এর বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে। গত ০৭ ডিসেম্বর প্রথম পর্যায়ের ফলাফল প্রকাশ করার পর ১৭ ডিসেম্বর কমিউনিকেশন টেস্ট নেওয়া হয় শিক্ষার্থীদের। ভর্তিবিষয়ক ওয়েবসাইটে জানানো হয়েছে, ‘আইবিএ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা ওয়েবসাইটে লগইন করে অথবা টেলিটক, বাংলালিংক অথবা গ্রামীণ নম্বর থেকে ডিইউ আইবিএ পরীক্ষার রোল নম্বর (DU IBA <exam roll) লিখে ১৬৩২১ একটি এসএমএস (SMS) করে ফিরতি বার্তায় (SMS) এ ফলাফল জানতে পারবেন।’
শিক্ষার্থীদেরকে যৌন হয়রানির অভিযোগে ঢাবি শিক্ষক সাময়িক বরখাস্ত
শিক্ষার্থীদেরকে যৌন হয়রানির অভিযোগে ঢাবি শিক্ষক সাময়িক বরখাস্ত
2025-12-08
শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. এরশাদ হালিমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এই সভায় সভাপতিত্ব করেন। সিন্ডিকেট সভায় রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. এরশাদ হালিমের বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পর্কে ফ্রেমকৃত চার্জ তদন্ত করে রিপোর্ট দেওয়ার জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।