আর্কাইভ
লগইন
হোম
নিষেধাজ্ঞা
আইসিসির শাস্তি পেলেন দুই বাংলাদেশি নারী ক্রিকেটার
রাজশাহীতে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আচরণবিধি লঙ্ঘনের দায়ে বাংলাদেশ নারী দলের দুই ক্রিকেটার নাহিদা আক্তার ও শারমিন সুলতানা শাস্তির মুখে পড়েছেন। দুইজনেরই ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে এবং পাশাপাশি প্রত্যেককে একটি করে ডিমেরিট পয়েন্ট দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। আইসিসির লেভেল-১ আচরণবিধির আলাদা দুটি ধারা ভাঙার কারণে এই শাস্তি দেওয়া হয়। গত ২৪ মাসে এটি তাদের প্রথম অপরাধ হওয়ায় অতিরিক্ত কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি।
2026-04-25
ফিলিস্তিনের গাজায় ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে ইসরাইল: জাতিসংঘ
ফিলিস্তিনের গাজায় ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে ইসরাইল: জাতিসংঘ
2025-11-11
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার একমাস পেরিয়ে গেলেও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে ইসরাইল বাধা দিচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি জানিয়েছে, সীমিত প্রবেশপথ, নিষেধাজ্ঞা ও প্রশাসনিক জটিলতা ত্রাণ কার্যক্রমকে ব্যাহত করছে। আজ মঙ্গলবার (১১ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তর (ওসিএইচএ)-এর তথ্য উদ্ধৃত করে গতকাল সোমবার (১০ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মুখপাত্র ফারহান হক বলেন, ‘যুদ্ধবিরতির এক মাস পেরিয়ে গেলেও ত্রাণ সহায়তা বাড়ানোর উদ্যোগ নানা জটিল প্রক্রিয়া, মানবিক সংস্থাগুলোর ওপর নিষেধাজ্ঞা, সীমিত প্রবেশপথ ও অনিরাপদ পরিস্থিতির কারণে ব্যাহত হচ্ছে।’ তিনি জানান, ‘কিছু এলাকায় আমাদের দলকে এখনো প্রতিবার চলাচলের আগে ইসরাইলি কর্তৃপক্ষের অনুমতি নিতে হয়।’
বিশ্বের সবচেয়ে দামি খাবার হলো- মাছের ডিম ক্যাভিয়ার
বিশ্বের সবচেয়ে দামি খাবার হলো- মাছের ডিম ক্যাভিয়ার
2025-10-11
এই মুহূর্তে বাংলাদেশে ইলিশ মাছ ধরা নিষিদ্ধ। কারণ এই সময় মা ইলিশ মাছ ডিম ছাড়ে। মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকার ইতোমধ্যে ০৩ অক্টোবর দিবাগত মধ্যরাত থেকে সারাদেশে ইলিশ শিকার, সংরক্ষণ ও পরিবহণে নিষেধাজ্ঞা জারি করেছে। এই নিষেধাজ্ঞা আগামী ২৫ অক্টোবর পর্যন্ত বলবৎ থাকবে। বিজ্ঞানভিত্তিক প্রজনন সময় বিবেচনা করে ২২ দিন নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। সেইজন্য ইলিশ রক্ষায় মাছ ধরা বন্ধ। যে ডিম রক্ষার জন্য এত কিছু, সেই মাছের ডিম নিয়েই কথা বলছি। যদিও বাঙালির প্রিয় মাছ ইলিশ। কিন্তু আমি ইলিশের ডিম নিয়ে নয়, বরং বিশ্বের সবচেয়ে দামি খাবার নিয়ে কথা বলছে। সেখানেও মাছের ডিম নিয়ে কথা।
 আগামিকাল বুধবার থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত কেওক্রাডং
আগামিকাল বুধবার থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত কেওক্রাডং
2025-09-30
প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পার্বত্য জেলা বান্দরবান। জেলার ৭টি উপজেলায় রয়েছে মনোমুগ্ধকর অসংখ্য পর্যটন স্পষ্ট। দীর্ঘদিন পাহাড়ে সন্ত্রাসবিরোধী অভিযানের কারণে জেলায় আগত পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে রোয়াংছড়ি, রুমা, থানচি– তিনটি উপজেলার পর্যটন কেন্দ্রে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ ছিল প্রশাসনের। পরবর্তীতে ধাপে ধাপে উপজেলার কয়েকটি পর্যটন স্পষ্ট খুলে দিলেও রুমা উপজেলায় অবস্থিত বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কেওক্রাডংয়ে পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল ছিল। গত ২৮ সেপ্টেম্বর বিশ্ব পরিবেশ দিবসের একটি অনুষ্ঠানে ০১ অক্টোবর (বুধবার) কেওক্রাডং ভ্রমণ পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক শামীম আরা রিনি। পরের দিন পর্যটকদের নিরাপত্তা বিবেচনা ও পর্যটন কেন্দ্রে আগত পর্যটকদের সুবিধা বৃদ্ধি বিবেচনা করে দুর্গাপূজার পর আলোচনা সাপেক্ষে কেওক্রাডং পর্যটকদের জন্য উন্মুক্তের সিদ্ধান্ত জানাবেন বলে ঢাকা গণমাধ্যমকে নিশ্চিত করেন তিনি। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গতকাল সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে একটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে ৬টি শর্ত মানা সাপেক্ষে কেওক্রাডং পর্যটন কেন্দ্র দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করার সিদ্ধান্ত জানায় জেলা প্রশাসন।