আর্কাইভ
লগইন
হোম
পর্যটন
অভ্যন্তরীণ পর্যটন বৃদ্ধি ও টেকসই সমাধানে বাংলাদেশ
পর্যটনের দিক দিয়ে বাংলাদেশ ছোট কিন্তু অপার সম্ভাবনার দেশ। সুন্দরবনের গহীন অরণ্য থেকে শুরু করে কক্সবাজারের দীর্ঘ সমুদ্র সৈকত, সিলেটের অপরূপ চা বাগান থেকে পার্বত্য চট্টগ্রামের মেঘে ঢাকা পাহাড়, এভাবেই দেশের বুকে ছড়িয়ে আছে অসংখ্য পর্যটন আকর্ষণ। অন্যদিকে, বাংলাদেশের জনগোষ্ঠীকে উপজীব্য করে পর্যটন শিল্প তরান্বিত হতে পারে। যদিও দেখা যায় প্রতি বছর লাখ লাখ বাংলাদেশি নিজের দেশ না ঘুরে বিদেশে ঘুরতে গিয়ে কোটি কোটি টাকা খরচ করেন। অভ্যন্তরীণ পর্যটনকে শক্তিশালী করতে হলে কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি। অর্থনীতি যখন সমৃদ্ধ হয়, মানুষের হাতে উদ্বৃত্ত অর্থ আসে। আর সেই অর্থের একটি বড় অংশ যায় ভ্রমণ ও পর্যটনে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ অধ্যাপক ড্যানি রডরিকের গবেষণা বলছে, একটি পরিবারের মোট আয়ের যে অংশ মৌলিক চাহিদা মেটানোর পরে বাঁচে, যাকে বলা হয় ‘ডিসপোজেবল ইনকাম’ বা বিবেচনাযোগ্য আয়। সেই আয় বাড়লে মানুষ বিনোদন ও ভ্রমণে বেশি ব্যয় করতে শুরু করেন।
2026-04-25
আজ থেকে সেন্ট মার্টিন ভ্রমণে যেতে পারবেন পর্যটকরা
আজ থেকে সেন্ট মার্টিন ভ্রমণে যেতে পারবেন পর্যটকরা
2025-11-01
আজ থেকে আবারও সেন্ট মার্টিন দ্বীপে ভ্রমণে যেতে পারবেন পর্যটকেরা। তবে সেক্ষেত্রে মানতে হবে ১২ নির্দেশনা। এসব নির্দেশনা মেনে আগামী বছরের জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সর্বোচ্চ ২,০০০ পর্যটক সেন্ট মার্টিনে যাওয়ার সুযোগ পাবেন। প্রবালসমৃদ্ধ এই দ্বীপে গত বছরের ১ ফেব্রুয়ারি থেকে পর্যটকদের যাতায়াত বন্ধ রয়েছে। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. শাহিদুল আলম বলেন, ‘সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য রক্ষায় সরকারের জারি করা ১২টি নির্দেশনা এবার কঠোরভাবে বাস্তবায়ন করবে জেলা প্রশাসন। আগে টেকনাফ থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল করলেও নিরাপত্তার কারণে এখন কক্সবাজার শহর থেকে পর্যটকবাহী জাহাজ বঙ্গোপসাগর পাড়ি দিয়ে সেন্ট মার্টিন যাতায়াত করবে।’
বাংলাদেশে সরকার অনুমোদিত পাঁচ তারকা হোটেল ২০টির তালিকা
বাংলাদেশে সরকার অনুমোদিত পাঁচ তারকা হোটেল ২০টির তালিকা
2025-10-25
বাংলাদেশে বর্তমানে মোট ২০টি ৫ তারকা মানের হোটেল রয়েছে। দেশের পর্যটন খাতের সেবা মান আরও উন্নত করতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের হোটেল ও রেস্তোরাঁ সেল এই স্বীকৃতি দিয়েছে। সবশেষ ২০২৫ সালের ০১ মে পর্যন্ত প্রদত্ত সার্ভিসের ভিত্তিতে তাদের এই স্বীকৃতি দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের প্রকাশিত তালিকা অনুযায়ী, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের মোট ২০টি হোটেল ও রিসোর্টকে ৫ তারকা মানের স্বীকৃতি দেওয়া হয়েছে। রাজধানী ঢাকায় রয়েছে ৮টি, কক্সবাজারে ৪টি, সিলেটে ২টি, চট্টগ্রামে ১টি, মৌলভীবাজারে ১টি, হবিগঞ্জে ১টি, বগুড়ায় ১টি এবং যশোরে ১টি হোটেল।