আর্কাইভ
লগইন
হোম
পাকিস্তান সুপার লিগ
মোস্তাফিজের পরিবর্তে আইপিএলে সুযোগ পেয়ে বিপদে মুজারাবানি
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯তম আসর চলছে। ফ্র্যাঞ্চাইজি এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের নিলামে রেকর্ড ৯ কোটি ২০ লাখে কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) খেলার সুযোগ পান বাংলাদেশ দলের তারকা পেস বোলার মোস্তাফিজুর রহমান। কিন্তু ভারতের উগ্রহিন্দুত্ববাদীদের হুমকির মুখে আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দিয়ে দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। মোস্তাফিজ ইস্যুত নিরাপত্তা শঙ্কায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ দল। শুধু তাই নয়, এই মোস্তাফিজ ইস্যুতে বাংলাদেশ আইপিএলের চলতি আসরের সম্প্রচার বন্ধ রেখেছে সরকার।
2026-04-15
যে কারণে জিম্বাবুয়ে সিরিজে থাকবেন না লিটন দাস
যে কারণে জিম্বাবুয়ে সিরিজে থাকবেন না লিটন দাস
2025-03-29
আসন্ন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার জন্য লিটন দাস, রিশাদ হোসেন ও নাহিদ রানাকে এনওসি (অনাপত্তিপত্র) দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাদের মধ্যে পিএসএলের পুরো মৌসুম খেলার অনুমতি পেয়েছেন লিটন। ফলে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের আসন্ন টেস্ট সিরিজে তিনি থাকবেন না। লেগ স্পিনার রিশাদ হোসেনও পুরো মৌসুমের জন্য এনওসি পেয়েছেন। অবশ্য টেস্ট সিরিজের দলে তিনি নেই। তবে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে পেসার নাহিদ রানাকে আংশিক এনওসি দেওয়া হয়েছে। রানা জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট খেলে তারপরে পিএসএলে যোগ দেবেন।