আর্কাইভ
লগইন
হোম
পিএসএল
মোস্তাফিজের পরিবর্তে আইপিএলে সুযোগ পেয়ে বিপদে মুজারাবানি
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯তম আসর চলছে। ফ্র্যাঞ্চাইজি এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের নিলামে রেকর্ড ৯ কোটি ২০ লাখে কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) খেলার সুযোগ পান বাংলাদেশ দলের তারকা পেস বোলার মোস্তাফিজুর রহমান। কিন্তু ভারতের উগ্রহিন্দুত্ববাদীদের হুমকির মুখে আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দিয়ে দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। মোস্তাফিজ ইস্যুত নিরাপত্তা শঙ্কায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ দল। শুধু তাই নয়, এই মোস্তাফিজ ইস্যুতে বাংলাদেশ আইপিএলের চলতি আসরের সম্প্রচার বন্ধ রেখেছে সরকার।
2026-04-15
সাকিব খেলবেন গ্লোবাল সুপার লিগে
সাকিব খেলবেন গ্লোবাল সুপার লিগে
2025-07-06
সাকিব আল হাসানের জন্য বাংলাদেশ জাতীয় দলের দরজা আপাতত বন্ধ, তবে ক্রিকেট থেকে বিদায় নেননি তিনি। আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগে তার যাত্রা এখনও অব্যাহত রয়েছে। এবার সেই ধারাবাহিকতায় গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসরে অংশ নিতে যাচ্ছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। দুবাই ক্যাপিটালস নিশ্চিত করেছে, দক্ষিণ আফ্রিকার কেশভ মহারাজের পরিবর্তে তারা দলে নিয়েছে সাকিবকে। আজ রোববার (০৬ জুলাই) এক সামাজিক মাধ্যম পোস্টে এই ঘোষণা দেয় তারা। আগামী বৃহস্পতিবার (১০ জুলাই) গায়ানায় শুরু হচ্ছে গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসর। উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে সাকিবের দল দুবাই ক্যাপিটালস, প্রতিপক্ষ নিউ জিল্যান্ডের সেন্ট্রাল স্ট্র্যাগস।
বাদ পড়ে গেলেন সৌম্য, পাকিস্তান যাচ্ছেন মিরাজ
বাদ পড়ে গেলেন সৌম্য, পাকিস্তান যাচ্ছেন মিরাজ
2025-05-22
সৌম্য সরকার পিঠের চোটের কারণে আরব আমিরাতের বিপক্ষে সিরিজে খেলতে পারেননি। এবার পাকিস্তান সিরিজ থেকেও ছিটকে গেলেন এই ওপেনার। অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ পাকিস্তান সিরিজে সৌম্যর পরিবর্তে দলে ডাক পেলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে কোনো ম্যাচেই একাদশে সুযোগ পাননি সৌম্য সরকার। ধারণা করা হচ্ছিল ৩য় ও শেষ টি-টোয়েন্টিতে তাকে দেখা যেতে পারে। মূলত আগে থেকেই পিঠের চোটে ভুগছেন সৌম্য। যা থেকে খুব ধীরগতিতে সেরে উঠছেন তিনি বলে জানা গেছে।