আর্কাইভ
লগইন
হোম
বিমান হামলা
দক্ষিণ লেবাননে ইসরাইলের বিমান হামলা, ফসফরাস শেল নিক্ষেপ
ইসরাইলি বাহিনীর ব্যাপক বিমান হামলা, ভারী কামানের গোলা এবং নিষিদ্ধ ফসফরাস শেল নিক্ষেপের ফলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে দক্ষিণ লেবাননে। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, এই হামলায় বাজুরিয়েহ, নাবাতিয়েহ আল ফাউকা, সির আল ঘারবিয়েহ এবং চৌকাইন শহরে অন্ততঃ পাঁচজন নিহত হয়েছেন। বিশেষ করে বিনতে জবেইল শহরটি দীর্ঘ সময় ধরে ইসরায়েলি বাহিনীর অবিরাম আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
2026-04-13
 ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর ফের গুলি, নিহত ৫৯
ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর ফের গুলি, নিহত ৫৯
2025-06-16
অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় আরও ৫৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে অন্তত ১৭ জন বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত ত্রাণ কেন্দ্রে খাবার নেওয়ার চেষ্টা করছিলেন। তাদের ওপর গুলিবর্ষণ করে ইসরায়েলি বাহিনী।আজ সোমবার (১৬ জুন) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আলজাজিরা। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় দক্ষিণ গাজায় কমপক্ষে ১০ জন ত্রাণপ্রার্থী নিহত হয়েছে। এসব হামলায় আরও ৫০ জনেরও বেশি আহত হয়েছেন। হতাহতদের অনেককে রাফার রেডক্রস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় চিকিৎসকরা।