আর্কাইভ
লগইন
হোম
বৈঠক
জার্মান সংসদের প্রতিনিধি দলের সঙ্গে জামায়াত সেক্রেটারির বৈঠক
জার্মান সংসদের পরিবেশ কমিটির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশের পরিবেশ বিশেষজ্ঞ, সুশীল সমাজ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছে। গতকাল মঙ্গলবার (০৭ এপ্রিল) রাতে জার্মান দূতাবাসে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জার্মান সংসদের পরিবেশ কমিটির প্রধান মাইকেল থিউস, বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
2026-04-08
‘নির্বাচনী রোড ম্যাপ ঘোষিত না হলে লন্ডন বৈঠক কোনো অর্থবহন করবে না’: ওয়ার্কার্স পার্টি
‘নির্বাচনী রোড ম্যাপ ঘোষিত না হলে লন্ডন বৈঠক কোনো অর্থবহন করবে না’: ওয়ার্কার্স পার্টি
2025-06-15
পরিপূর্ণ নির্বাচনী রোড ম্যাপ দ্রুত ঘোষিত না হলে লন্ডন বৈঠক কোনো অর্থবহন করবে না বলে উল্লেখ করেছে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি। গতকাল শনিবার (১৪ জুন) ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বৈঠক পরবর্তী বিবৃতির প্রতিক্রিয়ায় এ কথা বলা হয়। এতে বলা হয়েছে, ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমান লন্ডনে দুই নেতার বৈঠকের পর যে যৌথ বিবৃতি দেওয়া হয়েছে তাতে আগামী জাতীয় সংসদের নির্বাচনের সময়টি কখন নিশ্চিত হয়েছে তা পরিষ্কার নয়। কারণ যৌথ বিবৃতিতে যে শর্ত বিবৃত হয়েছে তাতে ‘সংশয়ের দোলাচল’ থেকে যাচ্ছে।