আর্কাইভ
লগইন
হোম
মালয়েশিয়া
সড়কে বাংলাদেশি তরুণ নিহত: মালয়েশিয়ায় এক সেনা কর্মকর্তা রিমান্ডে
মালয়েশিয়ায় গাড়ির ধাক্কায় মুজাহিদ মিল্লাদ (২২) নামের একজন বাংলাদেশি তরুণ নিহতের ঘটনায় দেশটির এক সেনা কর্মকর্তাকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। কুয়ালালামপুর ট্রাফিক পুলিশের কর্মকর্তা মোহাম্মদ জামজুরি মোহাম্মদ ঈসা জানান, তাদের আবেদনের ভিত্তিতে বিচারক গুপ্তান নর আসিকিন মুরলিকামাল এই রিমান্ড আদেশ দিয়েছেন। আগামী মঙ্গলবার পর্যন্ত ৫ দিন তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। মালয়েশিয়ায় বেড়াতে গিয়ে গত বৃহস্পতিবার দুই গাড়ির সংঘর্ষে নিহত হন মুজাহিদ মিল্লাদ। এই সময় আহত হন তার স্ত্রী তাবাসসুম আবিদা। এই দম্পতির বাড়ি হবিগঞ্জে।
2026-04-25
মালয়েশিয়া ৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে ফেরত পাঠালো
মালয়েশিয়া ৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে ফেরত পাঠালো
2026-04-06
মালয়েশিয়া ৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে ফেরত পাঠিয়েছে নিজ নিজ দেশে। ফেরত পাঠানো সকল বন্দির নাম ইমিগ্রেশন বিভাগের সিস্টেমে ব্ল্যাকলিস্ট করা হয়েছে। আজ সোমবার (০৬ এপ্রিল) ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, এপ্রিল-এর প্রথম সপ্তাহজুড়ে পাইনঅ্যাপল টাউন ইমিগ্রেশন ডিপো থেকে বিভিন্ন দেশের মোট ১২৭ জন বন্দিকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। ফেরত পাঠানো বন্দিদের মধ্যে ছিলেন- ৬৪ জন বাংলাদেশি, ২১ জন মিয়ানমারের নাগরিক, ১৪ জন ভারতীয়, ১২ জন পাকিস্তানি, ৬ জন নেপালি, ৬ জন ভিয়েতনামি এবং একজন করে থাইল্যান্ড, কম্বোডিয়া, চীন ও নাইজেরিয়ার নাগরিক। সব বন্দিকে কেএলআইএ-১ ও কেএলআইএ- ২ আন্তর্জাতিক বিমানবন্দর এবং সিনাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মাধ্যমে নিজ নিজ দেশে পাঠানো হয়েছে।
মালয়েশিয়া থেকে ৩৪,০০০ টন ডিজেল এসেছে
মালয়েশিয়া থেকে ৩৪,০০০ টন ডিজেল এসেছে
2026-04-05
মালয়েশিয়া থেকে ৩৪,০০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রামের বন্দরে এসে পৌঁছেছে চীনের পতাকাবাহী ‘শান গ্যাং ফা জিয়ান’ নামের একটি জাহাজ। গতকাল শনিবার (০৪ এপ্রিল) সকালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জাহাজটি গত শুক্রবার (০৩ এপ্রিল) দিবাগত রাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে, বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে পৌঁছেছে। জাহাজটি গত ২৯ মার্চ মালয়েশিয়া থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। এর স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনস। প্রাইড শিপিং লাইনসের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম জানান, জাহাজে ৩৪,০০০ টনের কিছু বেশি ডিজেল রয়েছে। এর মধ্যে প্রায় ৫-৬ হাজার টন ডিজেল বহির্নোঙরে ছোট জাহাজে খালাস (লাইটারিং) করতে হবে। এই কাজ শেষ করতে অন্তত দুই দফা অপারেশন প্রয়োজন।