আর্কাইভ
লগইন
হোম
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
চীনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাজনৈতিক ও কূটনীতিক দ্বিমুখী গুরুত্ব নিয়ে চীন সফরে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল রোববার (১৯ এপ্রিল) রাত ১১টার দিকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বেইজিংয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেন।
2026-04-20
আমরা আশঙ্কা করছি যে এরকম আরও ঘটনা ঘটতে পারে: মির্জা ফখরুল
আমরা আশঙ্কা করছি যে এরকম আরও ঘটনা ঘটতে পারে: মির্জা ফখরুল
2025-12-14
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ যখন একটা নতুন অধ্যায়ের দিকে একটা নতুন সূর্য দেখছে, বাংলাদেশর মানুষ স্বপ্ন দেখছে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করবে। ঠিক সেই সময় আবার নতুন করে বাংলাদেশের শত্রুরা হত্যাকাণ্ডে মেতে উঠেছে। গত পরশু যে ঘটনা ঘটেছে (ওসমান হাদির ওপর হামলা) আমরা তার তীব্র নিন্দা জানিয়েছি এবং আমরা আশঙ্কা করছি যে এরকম আরও ঘটনা ঘটতে পারে। আজ রোববার (১৪ ডিসেম্বর) সকালে রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।