আর্কাইভ
লগইন
হোম
মোটরসাইকেল
রাজধানী ঢাকার যে ১১ পাম্পে ‘ফুয়েল পাশ’ বাধ্যতামূলক
রাজধানী ঢাকার ১১টি ফিলিং স্টেশনে কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাশ’ অ্যাপ ব্যবহার বাধ্যতামূলক করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আইসিটি শাখা এ বিষয়ে একটি নির্দেশনা জারি করে।
2026-04-25
যশোরে যুক্তরাষ্ট্রের তৈরি ৭৭টি নতুন মোটরসাইকেল জব্দ
যশোরে যুক্তরাষ্ট্রের তৈরি ৭৭টি নতুন মোটরসাইকেল জব্দ
2026-02-22
যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডের একটি গোডাউন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি ৭৭টি মোটরসাইকেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাইব হাসান আকন্দের নেতৃত্বে একটি টিম সেখানে অভিযান চালায়। এসময় মোটরসাইকেলগুলোর বৈধ কাগজপত্র দেখাতে না পারায় গোডাউনটি সিলগালা করা হয়। অভিযানে যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি (তদন্ত) সুজন কুমারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মোটরসাইকেলগুলো রাখা ছিল যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডের ২৪২ নম্বর বাড়িতে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পটুয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় মাদ্রাসাছাত্র নিহত
পটুয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় মাদ্রাসাছাত্র নিহত
2025-12-24
পটুয়াখালী জেলার কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে ঢাকাগামী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছেন। মহাসড়কের মোস্তফাপুর অটোবিচ রাইসমিলের কাছে গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত সোয়া ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম মো. সাইফুল (১৭)। তিনি উপজেলার মজিদবাড়িয়া গ্রামের জাকির হোসেন ছেলে। সাইফুল নাওভাঙা কামিল মাদ্রসার দাখিল শ্রেণির শিক্ষার্থী। জানা যায়, সাইফুল পাখিমারা বাজারে কোচিং সেন্টারে ক্লাশ শেষ করে নিজে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কুয়াকাটা থেকে ঢাকাগামী একটি বাস সজোরে তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। কলাপাড়া থানার ওসি রবিউল ইসলাম জানান, আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে। ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা চলছে।