হোম
হামাস
ভারত আমাদের পাশে ছিল, আমরা তা চিরকাল স্মরণ করবো: ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী
ভারত আমাদের পাশে ছিল, আমরা তা চিরকাল স্মরণ করবো: ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী
2025-11-05
বন্ধু ভারতের প্রশংসা করে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার বলেছেন, দুই দেশের সম্পর্ক এখন ‌‌আগের যে কোনো সময়ের চেয়ে অনেক শক্তিশালী  এবং ভারত আমাদের পাশে ছিল, আমরা তা চিরকাল স্মরণ করব। গতকাল মঙ্গলবার (০৪ নভেম্বর) এনডিটিভিকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, আমরা ধারাবাহিকভাবে সম্পর্ক উন্নত করছি। ভারতের বন্ধুত্বের জন্য আমরা কৃতজ্ঞ। ভারত ও ইসরাইল শীঘ্রই প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করবে। প্রতিরক্ষা, কৃষি ও অর্থনৈতিক ক্ষেত্রেও আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার আগ্রহ রয়েছে।
ফিলিস্তিনি বন্দিকে নির্যাতনের ভিডিও ফাঁস: ইসরাইলি সাবেক জেনারেল গ্রেফতার
ফিলিস্তিনি বন্দিকে নির্যাতনের ভিডিও ফাঁস: ইসরাইলি সাবেক জেনারেল গ্রেফতার
2025-11-04
এক ফিলিস্তিনি বন্দির ওপর ভয়াবহ নির্যাতনের ভিডিও ফাঁসের ঘটনায় গ্রেফতার হয়েছেন ইসরাইলি সেনাবাহিনীর সাবেক প্রধান আইন কর্মকর্তা মেজর জেনারেল ইফাত টোমের-ইয়েরুশালমি। ফাঁস হওয়া ঐ ভিডিওতে দক্ষিণ ইসরাইলের  তেইমান সামরিক ঘাঁটিতে এক ফিলিস্তিনি বন্দির ওপর ভয়াবহ নির্যাতনের চিত্র দেখা গেছে বলে অভিযোগ উঠেছে। টোমের-ইয়েরুশালমি গত সপ্তাহে সামরিক অ্যাডভোকেট জেনারেল পদ থেকে পদত্যাগ করেন। তিনি বলেন, ভিডিও ফাঁসের সম্পূর্ণ দায়ভার তিনি নিচ্ছেন। পদত্যাগের দুইদিন পর গত রোববার (০২ নভেম্বর) তাকে তেল আবিবের উত্তরে একটি সমুদ্রসৈকত থেকে পুলিশ আটক করা হয়।
হামাসের কড়া হুঁশিয়ারি ইসরাইলকে
হামাসের কড়া হুঁশিয়ারি ইসরাইলকে
2025-10-30
ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস সতর্ক করে বলেছে, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরাইল গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে, আর এই অবস্থায় তারা নীরব থাকবে না।  একইসঙ্গে চলমান এই আগ্রাসনের জন্য দখলদার ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে সশস্ত্র সংগঠনটি। সংবাদমাধ্যম আল মায়াদিন বলছে, হামাস নিশ্চিত করেছে যে প্রতিরোধ বাহিনী ইসরাইলকে নতুন কোনো হুমকি চাপিয়ে দিতে দেবে না। সংগঠনটি সতর্ক করে দিয়েছে, সাম্প্রতিক হামলাগুলো গাজা যুদ্ধবিরতি চুক্তির মারাত্মক লঙ্ঘন। গতকাল বুধবার (২৯ অক্টোবর) এক সরকারি বিবৃতিতে হামাস জানায়, গাজা উপত্যকায় ইসরাইলের চলমান আগ্রাসন স্পষ্টভাবে প্রমাণ করে যে, তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তত্ত্বাবধানে শারম আল-শেখে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে ভেঙে দিতে চায়। হামাস দখলদার বাহিনীকে এই বিপজ্জনক পরিস্থিতি ও এর পরিণতির জন্য সম্পূর্ণভাবে দায়ী করে সতর্ক করে বলেছে, ইসরাইলের অব্যাহত আগ্রাসন দূর্বল যুদ্ধবিরতি চুক্তিটিকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। সংগঠনটি জানিয়েছে, গাজার প্রতিরোধ গোষ্ঠীগুলো ঐক্যবদ্ধ এবং চুক্তির শর্তাবলীর প্রতি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ, তবে ইসরাইলকে সামরিক শক্তির মাধ্যমে স্থিতাবস্থা পরিবর্তনের সুযোগ দেওয়া হবে না।